সারাদেশ

ভোলায় দেশীয় অস্ত্র সক্রিয় ২ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ড ভোলায় অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলাধীন তেতুলিয়া নদীর গঙ্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সক্রিয় ০২ ডাকাত সদস্য আটক করা হয়।

বুধবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অবস্থানরত কুখ্যাত ডাকাত মহসিন বাহিনীর আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কুখ্যাত ডাকাত মহসিন বাহিনীর অন্যতম দুই সক্রিয় ডাকাত সদস্য মো.হাসান (৫৫) এবং মো. রাকিব (২৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় পিস্তল, ৪ টি রামদা, ৫ টি দেশীয় দা, ১ টি দেশীয় কুড়াল, ৬ টি টর্চ লাইট, ১ টি বাইনোকুলার, ৩ টি মোবাইল ও দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি (১ টি দেশীয় অস্ত্রের ব্যারেল, ২ টি পাইপ, ১৯ টি স্প্রিং, ১ টি ফায়ারিং পিন, ১ টি ড্রিল মেশিন, ২ টি এ্যাডজাস্টেবলস, ৩ টি হাতুড়ি, ২ টি হ্যাকসো ব্লেড ও ৩ টি করাত) এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ আটক করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত মহসিনসহ দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আটককৃত ডাকাত সদস্যরা যথাক্রমে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন পশ্চিম জয়নগর এলাকার মৃত মো. জালু রাঢ়ি এবং কুখ্যাত ডাকাত মহসিনের ছেলে।

পরবর্তীতে ডাকাত সদস্যদের অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামালসহ বোরহানউদ্দিন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহৃত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা