সারাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর: ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা কয়েকটি বসত বাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল মাতুব্বরের সমর্থকেরা স্থানী ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সালাম মোল্লার সমর্থকদের ওপর হামলা করে, পরে উভয় পক্ষই সংঘর্ষে যুক্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হামলাকারীরা বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করে।

এবিষয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, রনকাইল গ্রামে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ হয়। এর আগে একাধিকবার পুলিশ প্রশাসনের সহযোগিতায় মারামারি বাড়তে দেইনি। এলাকায় শান্তির লক্ষ্যে বিষয়টা আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত একটি মীমাংসার পর্যায়ে গিয়েছিলাম। কোতোয়ালি থানার ওসিও দুপক্ষকে নোটিশ করেছিল, কিন্তু কামরুল গংরা সেখানে যায়নি। বরং তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল জানান, কানাইপুরের রনকাইল এলাকার বিদ্যমান দুই পক্ষকে আমরা নোটিশ করেছিলাম থানায় হাজির হতে, কিন্ত তারা থানায় না এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা সংঘর্ষের সঙ্গে যুক্ত সন্দেহে ৬ জনকে আটক করেছি। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা