সারাদেশ

রামেক হাসপাতাল থেকে ১০ দালাল আটক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ১০ জন দালাল ও প্রতারককে ধরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের বিনাশ্রম দণ্ড দেওয়া হয়।

আটককৃতদের মধ্যে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-নাইম হোসেন (৩২), মো. মোতাসিন (৩৫), মো. ডলার (৩৫), মো. সেলিম (৩৬), মো. সাজ্জান (৫১) ও মুসলিমা খাতুন (৪০)। এ ছাড়া হাদিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে সাত দিন, মো. হুমায়ুন (৪২) নামে আরেক ব্যক্তিকে ১০ দিন এবং রোকেয়া বেগম (৫৫) ও পলি খাতুন (২৮) নামের দুই নারীকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান বিষয়ে র‍্যাবের মেজর আশরাফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিন নারীসহ এই ১০ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা