সারাদেশ

মানিকগঞ্জে শনাক্ত হয়েছে ১৬৯ জন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের সাতটি উপজেলায় ৬০৬ নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৮৮ শতাংশ। এ সময় জেলা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয় ও কোভিড ডেডিকেটড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরিএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, ২৪ ঘণ্টায় কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে করোনা পজিটিভ ও আইসোলেশন ওয়ার্ড মিলে ভর্তি রয়েছেন ১৮২ জন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, এক দিনের পাওয়া করোনাভাইরাস পরীক্ষার প্রাপ্ত ফলাফলে নতুন আক্রান্ত ১৬৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৭৪ জন, হরিরামপুরে ২৯ জন, সিংগাইরে ২৬ জন, শিবালয়ে ৯ জন, সাটুরিয়ায় ১৬ জন, দৌলতপুরে ১২ জন এবং ঘিওরে তিনজন রয়েছেন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৮৬৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৪জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা