সারাদেশ

নোয়াখালীতে করোনা শনাক্তে রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৭ জনে।

বুধবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৯৮৪টি নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১০৫ জন, সুবর্ণচরে সাতজন, বেগমগঞ্জে ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিলে একজন, সেনবাগে ৩৫ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন এবং কবিরহাটে ১৯ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ২০০ জনের। যার মধ্যে সদরের ৬ হাজার ১৪৮ জন আর বিভিন্ন উপজেলার ১২ হাজার ৫২ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। এর মধ্যে সদরের ৩৬ জন আর বিভিন্ন উপজেলার ১৭১ জন রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা