সারাদেশ

৭ বছর পর ফিরলেন ‘খুন’ হওয়া যুবক

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া সদর উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা হলেন শামীম (২৬)। দীর্ঘ সাত বছর আগে তাকে খুন করা হয়েছে বলে থানায় মামলা চলছে। খুনের মামলায় সাড়ে চার মাস জেল খেটেছেন আজিজার রহমান (৩১) নামে এক ব্যক্তি। সাত বছর ধরে আদালতে নিয়মিত হাজিরাও দিয়ে আসছেন তিনি।

তবে সোমবার (৯ আগস্ট) সকালে বগুড়ার সদর উপজেলার মানিকচক এলাকায় হঠাৎ শামীমের দেখা মিলে। বর্তমানে বগুড়া সদর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন শামীম।

আজিজার রহমান মানিকচকের বাসিন্দা। তার বাবার নাম মৃত ধলু প্রামাণিক। আজিজার পেশায় মুদির দোকানের কর্মচারী।

জানা গেছে, শামীমের কাছ থেকে এক লাখ টাকা পাওনা ছিল আজিজারের। সাত বছর আগে শামীমকে টাকার জন্য চাপ দেন আজিজার। ওই সময়ই শামীম গ্রাম থেকে উধাও হয়ে যায়। পরে আজিজারের বিরুদ্ধে হত্যা মামলা করেন শামীমের মা ঝর্ণা বেগম। ওই মামলায় সাড়ে চার মাস জেল খেটেছেন আজিজার। সাত বছর ধরে আদালতে নিয়মিত হাজিরাও দিয়ে আসছেন তিনি।

বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শামীম থানা হেফাজতে রয়েছেন। হত্যা মামলাটি আদালতে বিচারাধীন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা