সারাদেশ

হাসপাতালগুলোতে চাহিদা বেড়েছে অক্সিজেনের 

নিজস্ব প্রতিনিধি, রংপুর: করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হওয়ায় রংপুর বিভাগের হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ বেড়েছে। সংকটাপন্ন রোগীদের জন্য মিলছে না আইসিইউ শয্যা। হাসপাতালগুলোতে অক্সিজেনেরও চাহিদা বেড়েছে।

রংপুর বিভাগে গত আট দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গেছেন।

রোববার (০৮ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৩ জন। এ নিয়ে বিভাগে আট দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের পাঁচজন, রংপুরের দুইজনসহ পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের একজন করে রয়েছেন। শনিবারের তুলনায় শনাক্ত চারগুণ বেশি বেড়েছে। সংকটাপন্ন রোগীদের জন্য মিলছে না আইসিইউ শয্যা। হাসপাতালগুলোতে অক্সিজেনেরও চাহিদা বেড়েছে।

উল্লেখ্য, রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৩৩০ জন, রংপুরে ১০ হাজার ৯৫৯ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০৫ জন, গাইবান্ধায় ৪ হাজার ১৫৭ জন, নীলফামারীর ৩ হাজার ৯৩৫ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৯৫৫ জন, লালমনিরহাটের ২ হাজার ৪১৭ জন এবং পঞ্চগড়ের ৩ হাজার ৬৩ জনের করোনা শনাক্ত হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা