সারাদেশ

ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : ইঁদুর মারার ফাঁদে পড়ে গাইবান্ধার সাদুল্লাপুরে খলিলুর রহমান খলিল নামে (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল ওই গ্রামের বাসিন্দা। তিনি শ্রীকলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রধান জানান, ঘরে সংরক্ষিত ধান দীর্ঘদিন ধরে ইঁদুর নষ্ট করেছিল। খলিল মিয়া রাতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের একটি ফাঁদ তৈরি করে। সকালে সেই ফাঁদ সরাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা