সারাদেশ

মেয়েকে পিটিয়ে মেরে ফেললেন মা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকায় মনিষা খাতুন (৯) নামে এক সন্তানকে পিটিয়ে হত্যা করেছে মা।

শনিবার (০৭ আগস্ট) দুপুরে অভিযুক্ত মা রোজিনা খাতুনকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে শুক্রবার (০৬ আগস্ট) সকালে মনিষাকে মারধর করে মা রোজিনা খাতুন। মারধরের এক পর্যায়ে মনিষা গুরুতর আহত হয়। মা রোজিনা নিজেকে বাঁচানোর জন্য মেয়েকে গলায় রশি দিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মনিষাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ হলে ডাক্তার তাকে দিনাজপুর নিয়ে যেতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিষা মারা যায়।

নিহত মনিষার বাবা বলেন, ‘সন্তানের নিরাপদ স্থান হলো মায়ের কোল। সেই মায়ের হাতে মনিষাকে মরতে হলো। আমি আমার স্ত্রীর ফাঁসি চাই।’

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার রোজিনা খাতুনকে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা