সারাদেশ

ভূত তাড়াতে খাওয়ানো হলো গোবর

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: ভূত তাড়াতে পটুয়াখালীতে চিকিৎসার নামে এক গৃহধূকে গোবর ও ছাই খাওয়ানো হয়েছে। তাকে পুকুরে চুবানোসহ সাবানের গুড়াও খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অসুস্থ গৃহবধূ মনিকা রানী দাসকে (২২) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৩ আগস্ট এমন ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধূর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালী গ্রামে। বিষয়টি শুনে আইনগত ব্যবস্থার নেয়ার আশ্বাস দিয়েছে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ।

মনিকার বাবা শান্তি দাস বলেন-মনিকার স্বামী অবিনাশ ওমান প্রবাসী হওয়ায় মেয়ে তার কাছে থাকে। তার বাড়ি সদর উপজেলা মরিচবুনিয়া ইউনিয়নের হরতুকিয়াবাড়িয়া গ্রামে। কিছুদিন থেকে মনিকা মানসিকভাবে অসুস্থ্ বোধ করে। পরিবারের সঙ্গে উল্টা-পাল্টা আচরণ করে। এতে উদ্বিগ্ন হয়ে পরে পরিবার। মনিকাকে ভূতে ধরেছে বলে লোকে বলাবলি করতে শুরু করে। পরে তাদের এক আত্মীয়ের হাত ধরে মাদারবুনিয়ার ইউনিয়নের হাঝিখালী গ্রামের কবিরাজ গান্ধি দাসের কাছে যান।

মনিকার মাথা থেকে ভূতের আছর তাড়ানোর জন্য ওই কবিরাজের সঙ্গে ১৫ হাজার টাকা চুক্তি হয় মনিকার বাবার। এছাড়াও কবিরাজি কাজে ব্যবহৃত তিনটা কালো ছাগল, চাল, মিঠাই, নারিকেল, হলুদ শাড়ি, লাল গামছা, আগরবাতি, মোমবাতি, কিনে দেওয়া হয়। মেয়েকে কবিরাজের কাছে রেখে বাড়িতে যায় মনিকার পরিবার। পরে গত ৩ আগস্ট ওই কবিরাজের বাড়িতে যায় মেয়েকে দেখতে। কবিরাজের বাড়িতে পৌঁছে দেখে মনিকা আগের থেকে আরও অসুস্থ্ হয়েছে। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে মনিকা।

এস ময় মনিকা পরিবারকে জানায়, তাকে চিকিৎসার নামে ওই কবিরাজ সাবান গুড়া, গোবর ও ছাই খেতে দিয়েছে। না খেতে চাইলে তাকে বাধ্য করা হয়েছে বলে জানায় মনিকা। এছাড়াও চিকিৎসার নামে মনিকাকে জোর করে পুকুরের পানিতে চুবানো হয়েছে। পরে অসুস্থ্ মনিকাকে নিয়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে আসে পরিবার।

এ প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান রতন মনিকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখে সাবান গুড়া পেটে যাওয়ার কারণে খাদ্য নালীতে ক্ষত দেওয়া দিয়েছে। মুখে ও চিহ্ন ও ক্ষত দেখা দিয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা