সারাদেশ

গাঁজাসহ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুর সদর উপজেলায় গাঁজাসহ মহুবুল ইসলাম (৪২) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

আটক মহুবুল ইসলাম রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

ওসি মোস্তাফিজার রহমান জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ইউনিয়নের কেশবপুর মাঠপাড়ার নিজ বাড়ি থেকে মহুবুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মহুবুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা