সারাদেশ

ঘরে মিললো তিন বস্তা গাঁজা 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার লাকসামে ঘরের সিলিং থেকে তিন বস্তা গাঁজাসহ আহম্মদ ফারুক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মহিতুল ইসলাম।
গ্রেফতারকৃত আহম্মদ ফারুক উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা মসজিদ বাড়ির আবদুস সাত্তারের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামড্যা গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি আহম্মদ ফারুকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যমতে ঘরের সিলিংয়ের উপর তল্লাশী চালিয়ে তিন বস্তা গাঁজা জব্দ করা হয়।জব্দকৃত গাঁজার পরিমাণ ৩৬ কেজি। এ ঘটনায় তার বিরুদ্ধে রাতে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। বুধবার বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা