সারাদেশ

খুলনায় করোনায় ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : গত ২৪ ঘণ্টায় খুলনার তিনটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৫৩, বাগেরহাটের ৪, যশোর ও নোয়াখালীর একজন।

বুধবার (৪ আগস্ট) খুলনার তিনটি হাসপাতাল থেকে এ তথ্য জানা গেছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। নতুন ভর্তি হয়েছেন ২৬জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩১জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন, আর সুস্থ্ হয়ে বাড়ী ফিরেছেন ৫ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে কেউ মারা যাননি। করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৮ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। নতুন রোগী ভর্তি হয়েছেন আরো ২ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন আর সুস্থ্ হয়ে বাড়ী ফিরেছেন ৫ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা.গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে এক রোগীর মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৫৭জন। আইসিইউতে রয়েছেন ৭জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা