সারাদেশ

চট্টগ্রামে হাজার ছাড়িয়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে জেলায় ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়ালো। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১০ জনের। একই সময়ে চট্টগ্রামে নতুন করে আরও এক হাজার ২৮৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন। এদের মধ্যে ৬৪ হাজার ৪৫৯ জন মহানগর এলাকার, বাকি ২১ হাজার ৯৭০ জন বিভিন্ন উপজেলার। এছাড়া জেলায় ভাইরাসটিতে মোট মৃত এক হাজার ১০ জনের মধ্যে- নগরের ৫৯৭ এবং বাকি ৪১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে এখন প্রতিদিন ১০ জনের বেশি করোনায় মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে তিন হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষায় এক হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩১৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ৮৫৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ৪৬২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৪৭টি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ১৪১, বিআইটিআইডি ল্যাবে ২৮৩, চমেক ল্যাবে ১৫৪, সিভাসু ল্যাবে ১২৯ এবং আরটিআরএল ল্যাবে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া এদিন ৭৮৭টি এন্টিজেন পরীক্ষায় ২২৭ জনের ভাইরাসটি ধরা পড়ে।

অন্যদিকে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৭টি নমুনা পরীক্ষা করে ৬৯, শেভরন হাসপাতালে ৫০৬টি নমুনা পরীক্ষায় ১৩৯, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২টি নমুনা পরীক্ষায় ৩৩, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৯টি নমুনা পরীক্ষায় ১৪ এবং ইপিক হেলথ কেয়ারে ১৮৭টি নমুনা পরীক্ষায় করে ৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষা করে দুইজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা