সারাদেশ

কুকুরের দুধ খায় বিড়াল

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : আমরা টিভিতে দেখে থাকি টম আর জেরির মিষ্টি ঝগড়ার কাহিনী তবে বাস্তবে কুকুরের দুধ পান করে বড় হচ্ছে একটি বিড়াল ছানা। এমনই এক বিরল দৃশ্য চোখে পড়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পল্লীচিকিৎসক আশিষ চন্দ বর্মনের বাড়িতে।

দৃশ্যটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ওই বাড়িতে ভিড় করছেন। সম্প্রতি পল্লীচিকিৎসক আশিষ চন্দ বর্মণের বাড়িতে একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করে মারা যায়। পরে দুধ না পেয়ে একটি ছানা মারা যায়। বেঁচে থাকা ওই বিড়াল ছানাটিকে দুধ খাওয়ানো শুরু করে একটি মা কুকুর। এভাবেই মা কুকুরটির স্নেহ আর দুধ পানে ধীরে ধীরে বড় হচ্ছে বিড়াল ছানাটি।

পল্লীচিকিৎসক আশিষ চন্দ বর্মণ বলেন, আমরা কুকুর বা বিড়াল পুষিতে পছন্দ করি না। তবে দীর্ঘদিন ধরে আমার বাড়িতে একটি কুকুর ও বিড়াল বসবাস করে আসছে। হঠাৎ একদিন ওই বিড়ালটি দুটি বাচ্চা জন্ম দিয়ে মারা যায়। এরপর থেকে দেখছি মাহারা বিড়াল ছানাটি কুকুরের দুধ পান করছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে আমার বিশ্বাস হয়নি। এ কারণে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি সত্যিই বিড়াল ছানাটি কুকুরের দুধ খাচ্ছে। এটি সত্যিই আশ্চর্য হওয়ার মতো ঘটনা।

এ বিষয়ে সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, এটি খুবই স্বাভাবিক বিষয়। একটি প্রাণীর সঙ্গে অপর একটি প্রাণীর ভালোবাসায় এটি হতেই পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা