সারাদেশ

পরিত্যক্ত ঘরেই মারা গেলেন সবার প্রিয় শিক্ষক 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ঘরে বাস করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জয়নুল আবেদিন। অবশেষে সেই ঘর থেকেই চলে গেলেন না ফেরার দেশে।

সোমবার ( ২ আগস্ট) ভোরে মারা যান এই মানুষ গড়ার কারিগর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ।

মানুষ গড়ার কারিগর জয়নুল আবেদিন ১৯৭৫ সালে সদর উপজেলার খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সেই বিদ্যালয়ে ইংরেজি পড়াতেন তিনি। অল্প সময়ের মধ্যে ভালো শিক্ষক হিসেবে সবার প্রিয় হন তিনি।

জানা যায়, কিছু দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন শিক্ষক জয়নুল আবেদিন। কারো সঙ্গে কথা বলতেন না তিনি। সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দা ওই শিক্ষকের ঘরের পাশে গিয়ে তাকে অনেকবার ডাকেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে যান। দেখেন শিক্ষক জয়নুল মারা গেছেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।

স্থানীয় বাসিন্দা ও তার ছাত্র রঘুনাত, আনোয়ারসহ বেশ কয়েকজন বলেন, এই ঘরেই এক সময় স্যারের কাছে আমরা প্রাইভেট পড়তাম। আজ সেই ঘরেই স্যারের মরদেহ। স্যার অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। আমরা যে যখন সময় পেয়েছি, স্যারের কাছে এসেছি। স্যারের মৃত্যুতে আমরা অনকেটাই শোকাহত।

সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন শিক্ষক জয়নুল আবেদিন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তাকে নিয়ে মানবিক সংবাদ প্রকাশ হয়। পরে আমাদের সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তাকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেন। সেইসঙ্গে একটি ঘর দেওয়ার আশ্বাস দেন। কিন্তু শিক্ষক সেই ঘর নিতে আপত্তি জানান।

তিনি আরও বলেন, না খেয়ে থাকতে থাকতে তার হাত-পা শুকিয়ে গেছিল। ঠিকমতো হাঁটতে পারতেন না। কথা বলতে পারতেন না। আজ বিকেলে তার জানাজা শেষে বকেশের হাট কবরস্থানে দাফন করা হবে।

মানুষ গড়ার এই কারিগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা