সারাদেশ

মমেকে আরও ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে ৭ জন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের লাইলী বেগম (৫০), আবিদ মিয়া (৪৫), মাহবুব (৪০), হালুয়াঘাটের আবুল হোসেন (৭৯), ঈশ্বরগঞ্জের আলতাফ উদ্দিন (৮৫), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জের বিউটি আক্তার (৫০)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের আব্দুল মজিদ (৫৫), গিয়াসউদ্দিন (৬৫), ঈশ্বরগঞ্জের আব্দুল হাই (৭০), গফরগাঁওয়ের নুরজাহান (৭০), ফুলপুরের সুরুজ আলী (৬০), আব্দুল হাকিম (৭০), মুক্তাগাছার আব্দুল খালেক (৬০), রবি সেন (৬০), ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৬৫), তারাকান্দার আব্দুল জব্বার (৬৩), জামালপুর সদরের গাজিবুর মিয়া (৬৫), দেওয়ানগঞ্জের আফসার আলী (৬৫), সরিষাবাড়ির সেতারা খাতুন (৫০), নেত্রকোনা সদরের অলি (১৭), গাজীপুর সদরের সাজেদা আক্তার (৩০) ও শ্রীপুরের মালেকা বানু (৭০)।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা