সারাদেশ

হাতিয়ায় বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, যুবক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, হাতিয়া : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে বাকপ্রতিবন্ধী যুবতীকে (২৫) ধর্ষণের ঘটনায় মো. শরীফ উদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মো.ছালা উদ্দিনের ছেলে।

রোববার (১ আগস্ট) দুপুর ২টার দিকে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার সকালে তাকে উপজেলার মদিনা গ্রাম থেকে আটক করে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস দলের একটি টিম।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,নির্যাতিত যুবতী ধর্ষক শরীফের বাড়ির পাশের দূর সম্পর্কের আত্মীয় হয়। এ সুবাধে ধর্ষক শরীফ ইশারা ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী যুবতীকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গত (২৯ জুলাই) সকাল ১১টার দিকে শরীফ ওই বাকপ্রতিবন্ধী যুবতীকে তার বসত ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের গোঙানির শব্দ পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে এ ঘটনায় মৌখিক ভাবে অভিযোগ পেয়ে শনিবার সকালে তাকে মদিনা গ্রাম থেকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে শনিবার সকালে নারীও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজ দুপুরে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা