সারাদেশ

র‌্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরে ভুয়া তিন র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ আগস্ট) ভোরে শহরের জিমখানা রেলওয়ে কোয়ার্টার্স এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বিকেলে জিমখানা এলাকার রাব্বি হাসানের স্ত্রী শান্তা বেগম বাদী হয়ে তিনজনসহ অজ্ঞাত একজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন-শহরের মাসদাইর এলাকার আমান ভবনের বাসিন্দা আমান উল্লাহর ছেলে রাতুল (২২), আলীরটেক এলাকার বাসিন্দা আমান উল্লাহর ছেলে জুয়েল ও ইসদাইর বাজার এলাকার বাসিন্দা রুবেল।

বিকেলে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, শনিবার (৩১ জুলাই) রাতে শান্তা বেগমের বাসায় গিয়ে তারা র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তল্লাশি শুরু করেন। এসময় শান্তা বেগম ভুয়া র‌্যাব বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে অবরুদ্ধ করেন। একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।

ওসি শাহজামান আরো জানান, এর আগে গত ২৮ জুলাই একই বাড়িয়ে গিয়ে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে অস্ত্র ও গ্রেফতারের ভয় দেখিয়ে তাদের কাছ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যান এই তিন প্রতারক। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা