সারাদেশ

যশোরে  করোনায় ৮ জনের মৃত্যু   

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৪২ জনের। জেলায় আক্রান্তের হার ২৭ শতাংশ।

শুক্রবার (৩০ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৫২৪ জনের নমুনা পরীক্ষায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া জিন এক্সপার্টের মাধ্যমে ১১ জনের নমুনা পরীক্ষায় চারজন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪১ জনে। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৬২৮ জন, সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। আর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

যশোর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১২৩ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৯৫ জন এবং ইয়েলো জোনে ২৮ জন রোগী রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা