সারাদেশ

পটুয়াখালীতে মৃত্যু ৫, শনাক্ত ১২৩

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- সদর উপজেলার বড়বিঘাই এলাকার ফজলু (৭৫), কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের দেবপুর এলাকার নাসির উদ্দিন (৭২), কলাপাড়ার লতাচাপলির মম্বিপাড়ার রাহিমা (৪৮) এবং কলাপাড়ার বালিয়াতলির সাদিয়া (২০), বাউফল পৌর শহরের ৭ নং ওয়ার্ডের আলাউদ্দিন খান (৭২)।

সিভিল সার্জন জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩২ জন। নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৯ জন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৪০৮ জন। মৃত্যুর দিকে জেলায় কলাপাড়া উপজেলা এগিয়ে রয়েছে।

এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৬৯৯ জনের।

সাননিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা