সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে “সমলয়” পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে রোপা আমন ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাশিপুর এলাকায় চারা রোপণ কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা, থানার অফিসার্স ইনচার্জ জাহিদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক ও অন্য অতিথিবৃন্দরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ধানের চারা রোপণ করার পদ্ধতি পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তারা কৃষকদের এই পদ্ধতিতে রোপা আমন সহ সকল ধানের চারা রোপণের জন্য উৎসাহিত করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা