সারাদেশ

কাপ্তাইয়ে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো  

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি না বাড়ায় মাছ ধরার সময়সীমা (৩১ জুলাই) থেকে (১০ জুলাই) আরও ১০ দিন বাড়ানো হয়েছে। তবে ১০ আগস্টের মধ্যেও যদি হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ে, সেক্ষেত্রে পুনরায় সভা করে মেয়াদ বাড়ানো হতে পারে।

বুধবার (২৮ জুলাই) এক জরুরি জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম।

এ সময় বিএফডিসি ও মৎস্য বিজ্ঞানীরা বলছেন, হ্রদে এখন পর্যন্ত পানি ঠিকভাবে বাড়েনি। এই মুহূর্তে মাছ ধরা শুরু হলে বিপন্ন হবে হ্রদের মৎস্য সম্পদ। বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- মৎস্য গবেষণা ইন্সটিটিউট, মৎস্য অফিস, নৌ পুলিশ, বিএফডিসি এবং মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, আপাতত ১০ আগস্ট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়লো। তবে সেটা নির্ভর করছে পানি কি রকম বাড়ছে তার ওপর। যদি পানি ১০৩ ফুট হয় তবে ১০ তারিখ মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে। আর যদি তা না হয়, তবে আমরা ৮-৯ আগস্ট আবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা