সারাদেশ

নদীতে ১০০ ফুট পাকা সড়ক বিলীন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফুলেশ্বরী নদীর প্রবল পাহাড়ি ঢলের তোড়ে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের প্রায় ১০০ ফুট অংশ বিলীন হয়ে গেছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় ইউনিয়নের পানেরছড়া পয়েন্টে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

এতে উপজেলার সঙ্গে পাহাড়ি জনপদ রামুর ঈদগড় ও বান্দরবানের বাইশারী ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের উভয় পাশে পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয়েছে যানজট।

ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো এ তথ্য নিশ্চিত করে জানান, রামু উপজেলার পাহাড়বেষ্টিত ইউনিয়ন ঈদগড় ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ঘেরা ইউনিয়ন বাইশারীর কয়েক লাখ মানুষের জেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক হচ্ছে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী।

দীর্ঘদিন কাঁচা থাকার পর সড়কটি এক দশক আগে পাকা হয়। এতে পাহাড়ি জনপদের লোকজনের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এ অঞ্চলে উৎপাদিত রাবার, সবজি ও নানা কৃষি এবং পাহাড়ি পণ্য নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়।

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, বাইশারী এখন রাবার জোন ও মিনি শিল্প এলাকা বলা চলে। নানা কাজের সুবাদে এখানে লোকজনের বসবাস বাড়ছে।

চিকিৎসাসহ নানা প্রয়োজনে দেশের যে কোনো প্রান্তে যেতে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কই একমাত্র ভরসা। সড়কটি মাঝখানে ধসে যাওয়ায় সবাই বেকায়দায় পড়েছে। এখন জরুরি রোগী নিয়ে যাওয়ারও পথ থাকল না। দ্রুত বিকল্প পথ না হলে পড়তে হবে চরম ভোগান্তিতে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, এ সড়কটা পার্বত্য চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। সেখানকার অবস্থা দেখে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা