সারাদেশ

ঢাকাগামী বাস ৪৫ যাত্রীসহ আটক

নীলফামারী প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন উপেক্ষা করে যাত্রী পরিবহনের দায়ে জাকির ট্রাভেলস নামে একটি নৈশকোচ আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসটি আটক করেছে সৈয়দপুর ট্রাফিক পুলিশ।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে জাকির ট্রাভেলস নামে নৈশকোচটি ঢাকা যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগের চেকপোস্টে পৌঁছালে কোচটি আটক করা হয়।

তিনি জানান, কোচটিতে ঢাকাগামী ১২ জন নারীসহ ৪৫ জন যাত্রী ছিল। আটক বাসটি সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা