সারাদেশ

বাংলাদেশে এলো আরও ২০০ টন অক্সিজেন

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় ‘অক্সিজেন এক্সপ্রেস’।

এর আগে ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০ কন্টেইনারে ২০০ টন অক্সিজেন বহনকারী একটি ট্রেন দেশটির টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এই চালান বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

বেনাপোলে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা করবে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন ভারতে ফিরে যাবে।

জানা গেছে, করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) এর আমদানিকারক লিন্ডে বাংলাদেশ। রপ্তানিকারক লিন্ডে ইন্ডিয়া। আর বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দ্বিতীয় চালানে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ রাত সাড়ে ১০টায় বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে শনিবার (২৪ জুলাই) রাতে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেসের প্রথম চালান বাংলাদেশে আসে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা