সারাদেশ

মাদারীপুরে অটো চোর চক্রের ৩ সদস্য আটক

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে আন্তঃজেলা অটো চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে রাজৈর থানার পুলিশ। আটক চোর চক্রের সদস্যদের কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঘোষাল কান্দী জাম্বু শেখ এর বাড়ির পেছন থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, পাসলা গ্রামের মিন্টু শিকদারের ছেলে কামাল শিকদার (২৫) তার সহযোগী রাজৈর হৃদয়নন্দী এলাকার মৃত রুস্তম সরদারের ছেলে সুলতান সরদার (৩১) ও বেপারী পাড়া এলাকার রুহুল আমিন ব্যাপারির ছেলে ইয়াসিন আরাফাতকে (২৩)।

রাজৈর থানার ওসি ইন্সপেক্টর (তদন্ত) মো.আনোয়ার হোসেন, এবং এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে এই আটো অভিযান পরিচালনা করা হয়।

রাজৈর এসআই নাজমুল ইসলাম জানায়, এ ঘটনায় মাদারীপুর শিবচর উপজেলার চরকামাল কান্দী এলাকার শাহজাহান খানের ছেলে ইসমাইল খান (১৯) বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করেছেন।

তিনি আরও জানায়। ইসমাইল খান গত ১৬ই জুলাই সকালে শিবচর থেকে লোকজন নিয়ে রাজৈরে আসে। তারপর অটোরিকশাটি নজরুল ক্লাবে রেখে যায় খাবার খেতে। ফিরে এসে দেখে তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে। শুক্রবার দুপুরে তিনি থানায় গিয়ে অটো রিক্সাটি শনাক্ত করে মামলা করেন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা