সারাদেশ

শিমুলিয়াঘাটে ফেরিতে মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: লকডাউন উপেক্ষা করে ১৪দিনের কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনে স্বাস্থ্যবিধি নানা মেনেই মুন্সীগঞ্জে শিমুলিয়াঘাটে দেখা গেছে উভয়মুখি যাত্রী ও যানবাহনের চাপ ।

সোমবার (২৬ জুলাই) ভোররাত থেকে গাদাগাদি করে যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা গেছে ফেরি গুলোতে।

লকডাউন এর প্রথম দিনের তুলনায় আজ যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে ঘাট এলাকায়।

জানা যায়, বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাট হয়ে ঢাকামুখী যাত্রীদের চাপ ছিল অনেকটাই চোখে পড়ার মতো। এ সময় ঢাকামুখী ব্যক্তিগত প্রাইভেটকারসহ ঘাট এলাকায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

এছাড়াও ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে প্রায় শতাধিক ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। তবে পরিবহনসংকটে ঢাকামুখী যাত্রীদের পোহাতে হয়েছে বাড়তি ভোগান্তি। তাই দীর্ঘ পথ পায়ে হেঁটেই তাদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে।

চলমান কঠোর বিধি-নিষেধের সময় আরও বাড়তে পারে এমন আশঙ্কায় আজও ঢাকা ছাড়তে দেখা গেছে দক্ষিণাঞ্চলগামী অনেক মানুষকে।

এছাড়াও ঢাকার বেসরকারি কিছু কিছু কর্মস্থল খোলার সিদ্ধান্তে মালিকপক্ষের চাপে পড়ে অনেকেই ফিরতে হচ্ছে ঢাকার পথে। তবে লকডাউনে বাস্তবায়নসহ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ঘাট এলাকায় ছিল পুলিশ ও বিজিবি বাড়তি নজরদারি।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের টার্মিনাল ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, নৌরুটে বর্তমানে ৬টি ফেরি দিয়ে সীমিত পরিসরে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। তবে সকাল থেকে ঘাট এলাকায় বাড়ি ফেরা ও ঢাকামুখি যাত্রীদের ছিল বাড়তি চাপ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা