সারাদেশ

সিলেটে করোনায় মৃত্যু ১৪

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু। একই সময়ে নতুন ৫৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ। মৃতদের মধ্যে ১০ জন সিলেট জেলার, তিনজন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা

সোমবার (২৬ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের থেকে এ তথ্য জানা গেছে।

কার্যালয় থেকে তথ্য জানা গেছে, ২৪ ঘণ্টায় সিলেটে ২৪৯ জন, সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৪৬ এবং মৌলভীবাজারে ৬২ জন শনাক্ত হয়েছে। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১০ জনে।

সিলেট জেলায় ২০ হাজার ১৫৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জে ৪ হাজার ২২৭ জন এবং মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৬ জন আক্রান্ত হয়েছেন।


এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫০১ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারের ৫৩ জন রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা