সারাদেশ

গাইবান্ধায় পেট্রলবোমা-ককটেল বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্ল্যাপুরে একটি বাসার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পেট্রলবোমা ও তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পোস্ট অফিসের সাথে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে এগুলো উদ্ধার করা হয়।

নুরুল আমিন জানান, সকালে বাসার গেটে একটি পলিথিন মোড়ানো ব্যাগে দুটি বোতল দেখে সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে তারা পেট্রলবোমা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানায়, বোতল দুটিতে পেট্রলবোমা ছিল না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে প্যাঁচানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তুও ছিলও পলিথিনে।

সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়। তবে এগুলো বোম বা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা