সারাদেশ

কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দেবীদ্বারে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মোহাম্মদ সোহাগ (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তিনি দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

রোববার (২৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ‘২০২০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত সোহাগ। ওই যুবকের পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা উল্টো তরুণীর পরিবারকে হুমকি দেয়। ধর্ষণে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি স্থানীয় ও পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টাও করা হয়। সামাজিক কারণে তরুণীর পরিবার থানায় যায়নি।

গত ১১ জুলাই তিনি পুত্রসন্তান প্রসব করেন। এরপরও বিষয়টি মীমাংসা না হওয়ায় ২৪ জুলাই তরুণীর পরিবার র‍্যাবের কাছে লিখিত অভিযোগ করে।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের সদস্যরা শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় দেবীদ্বারের বারেরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষক সোহাগকে আটক করতে সক্ষম হয়।’

মেজর সাকিব আরও বলেন, ‘গ্রেফতারের পর ওই যুবক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার নামে ধর্ষণের অভিযোগে মামলা দিয়ে দেবিদ্বার থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা