সারাদেশ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর নামে ৭টি গরু কোরবানি 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ ৩১ আওয়ামী লীগ নেতার নামে সাতটি গরু কোরবানি দিয়েছে মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন বিগ্রেডে নামে একটি সংঘটন। কোরবানি শেষে মাংস দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) জেলা শহরের সাতটি পয়েন্টে এসব গরু কোরবানি দেয়া হয়। পরে সংগঠনের পক্ষে বিসিবি পরিচালক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা কোরবানির গোশত দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে মাংস পৌঁছে দেন।

সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা ছাড়া ৩১ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ৩রা নভেম্বর নিহত জাতীয় চার নেতা, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুল এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আজিজ খান বাবুসহ নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধু এবং সকল শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা