সারাদেশ

ভৈরবে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর রিমন হোসেন (২৬) নামের প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর ব্রিজ পাড়ার সাবেক কাউন্সিলার সামসুজ্জামান হান্নুর ছেলে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে বাড়ির পাশের ভৈরব নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ভাই রিজভী আহম্মেদ বলেন, ঈদের দিন দুপুরে রিমন নিখোঁজ হন। গত দুইদিন আশপাশের কোথাও তাকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশের ভৈরব নদীতে স্থানীয়রা রিমনের মরদেহ ভাসতে দেখে খবর দেন। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা