সারাদেশ

ঢিলেঢালা সাভারের লকডাউন

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬ টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাদেশের মতো সাভারেও লকডাউন চলছে। তবে বেশ ঢিলেঢালাভাব দেখা গেছে সাভারের লকডাউনে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বাজারগুলোতে মানা হচ্ছে না প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব। জনসমাগম দেখা যাচ্ছে চায়ের দোকানে। শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ থাকলেও, চালু রয়েছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখা যায়, সড়কে গনপরিবনহ না থাকলেও বেড়েছে রিকশার সংখ্যা। জনসাধারণ রিকশা করেই দূর দূরান্তে যাতায়াত করছে।
সকাল থেকে কঠোর লকডাউন শুরু হলেও রাস্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায় নি। এই সুযোগে জনসাধারণ বাইরে বের হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা