সারাদেশ

নোয়াখালীতে করোনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৫ জনে। মৃত্যুর হার এক দশমিক ২২ শতাংশ।

শুক্রবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে একজন চাটখিল, একজন কবিরহাটের ও দুইজন সোনাইমুড়ীর বাসিন্দা'। এছাড়া ২৪ ঘণ্টায় জেলায় আরও ১১৬ জন শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৪ জনে দাঁড়াল। আক্রান্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

নতুন আক্রান্তের মধ্যে, নোয়াখালী সদরে ২৭ জন, বেগমগঞ্জে ১০ জন, সোনাইমুড়িতে ১৯ জন, চাটখিলে চারজন, সূবর্ণচরে ছয়জন, কোম্পানীগঞ্জে ২২ জন ও কবিরহাটে ২৮ জন।

নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান জানায়, ‘করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালনের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি জনগণকে নিজেদের স্বার্থে সচেতন হওয়ার আহবান জানান।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা