সারাদেশ

৬ হাজার ২শ কেজি ভিজিএফের চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ হাজার ২শ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনা হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পেছনে হাসানপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান হাসানপুর গ্রামের মকছেল বেপারীর ছেলে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমান নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ভিজিএফের জন্য বিতরণকৃত ৬ হাজার ২শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় হাবিবুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি উপকার ভোগীদের কাছ থেকে চাল কিনেছেন বলে স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সানিনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা