মামলায়
সারাদেশ
ঠাকুরগাঁও

ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপ করে ভাইরাল করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) দুপুরে ওই যুবককে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক জেলার পীরগঞ্জ উপজেলার ভাকুড়া মাহাত পাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ।

পরিবার সূত্রে জানা যায়, স্কুল ছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি করে চক্রটি। তারা চাঁদার টাকা না দেয়ায় ছবি ভাইরাল করে দেয় একটি চক্র। এ বিষয়ে গত (৩০'জুন) বুধবার ৭ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভিকটিক ছাত্রীর মা পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের কামনা বেগম।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, গ্রেফতারকৃত আসামী মুন্না মামলার এজাহার নামীয় আসামী।তাকে গ্রেফতার করে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা