সারাদেশ

চট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৪৫ জন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জেলায় মোট মৃতের সংখ্যা ৮৩৫ এবং মোট শনাক্তের সংখ্যা ৭০ হাজার ৯০২ জন।

রোববার (১৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন জানান, শনিবার (১৭ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ৯৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৯ জন, অ্যান্টিজেন টেস্টে ২৫৯ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা