সারাদেশ

শিয়ালের কামড়ে পাঁচজন আহত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় শিয়ালের কামড়ে শিশুসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) সকালে উপজেলার মল্লিকবাডি ইউনিয়নের নয়নপুর মধ্যবাজারের কাছে এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন, ওই গ্রামের আবদুল কদ্দুছ (৫৫), আবদুস সহিদ (৫০), মোছা. ফিরুজা খাতুন (৬০), মোছা. সোনিয়া আক্তার (৮) এবং অজ্ঞাত এক নারী। এ সময়ে শিয়ালটি একটি গরুকেও কামড় দেয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার একটি শিয়াল উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর মধ্যবাজার এলাকায় এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এ সময় বিভিন্ন বাড়ির আঙ্গিনায় যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। ভয়ে স্থানীয়রা অনেকেই দরজা লাগিয়ে ঘরের বসে ছিলেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শিয়ালটিকে তাড়া করে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা