সারাদেশ

নরসিংদীতে লেগুনা- ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬ 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৬ জন যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এই ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

নিহত দুইজনের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে তারা দুজনেই লেগুনার যাত্রী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পাঁচদোনা মোড় থেকে যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল একটি লেগুনা।

লেগুনাটি পাঁচদোনা-ঘোড়াশাল সড়ক ধরে ভাটপাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৬ জন আহত হন। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানায়, এখন পর্যন্ত ২ জন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা