সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর তানোরের মুণ্ডমালা আশুরার মোড় এলাকার মোকলেসুর রহমানের ছেলে মজিবুর রহমান (৩৭) ও জেলার গোমস্তাপুরের মকরমপুর গ্রামের রাফজুল ইসলামের মেয়ে রুবিন খাতুন (১৮)।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছি সড়কের বড় দাদপুর এলাকায় মোটরসাইকেলে থাকা মজিবুর ও রুবিনকে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মজিবুর মারা যান।

পরে স্থানীয়রা রুবিনকে গুরুতর অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা