সারাদেশ

ফরিদপুরে করোনার জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী চিকিৎসা সামগ্রী হস্তান্তর করলো বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের করোনা রোগীদের জরুরী সেবা সামগ্রী তুলে দেওয়া হয় ।

বিসিআইয়ের পরিচালক যশোদা জীবন দেবনাথ বলেন, মানবতার কল্যাণে বিসিআইয়ের পক্ষ থেকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার, দুইটি হাইফ্লো নোজাল ক্যানেলা এবং আমার ও আবুল খায়েরের পক্ষ থেকে আরো ২০টি অক্সিজেন সিলিন্ডারসহ মাস্ক, হ্যান্ড সেনিটাইজার অন্যান্যও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করেছি ফরিদপুরের স্বাস্থ্য বিভাগকে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) পরিচালক যশোদা জীবন দেবনাথ (সিআইপি), পরিচালক আবুল খায়ের মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুবল চন্দ্র সাহা, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ৪৭৬ নমুনা পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮৬জন। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা