সারাদেশ

সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৪

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরায় একই দিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১০ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭৩ শতাংশ।

বুধবার (১৪ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আশুরা (৪৮),কলারোয়ার মুরারিকাটি এলাকার মৃত ছিকাত আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫), তালার মাগুরাডাঙ্গা এলাকার মোজাম আলী সরদার (৬৬), যশোর ঝিকরগাছার মৃত আবুল হাসানের ছেলে রওশন আলী (৫৫) ও যশোরের কেশবপুর মাঙ্গলকোর্ট এলাকার সুফিয়া (৫৬), কালিগঞ্জের শ্রীরামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন ও তারালী এলাকার মৃত ইসমাতুল মোড়লের ছেলে জাবেদ আলি (৭৫), আশাশুনির দরগাহপুর এলাকার মৃত গহর আলীর ছেলে জনাব সরদার (৮০), একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৬১১ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৪৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১৮৭ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৭ জন।

এদের মধ্যে সদর হাসপাতাল ও সামেক হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ৯ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৫০ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৬৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১০৯ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৬ জন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা