সারাদেশ

বেতনের দাবিতে পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বহিরাগত পরিচ্ছন্নতাকর্মীরা। বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে তারা এ বিক্ষোভ করে। এর আগে তারা সংস্থার পাওয়ার হাউস মোড়ে গেরেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।

শ্রমিকদের সিদ্ধান্ত ছিলো নগর ভবনের সামনে বিক্ষোভ করার। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তারা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন।

এদিকে ১২০ জন বহিরাগত শ্রমিক পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে তারা কেসিসির তেলের ট্যাংক গ্যারেজের সামনে মঙ্গলবারও (১৩ জুলাই) বিক্ষোভ করে। সেই ধারাবাহিকতায় বুধবার তারা খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভে করেন।

নাম প্রকাশ না করা শর্তে এক শ্রমিক বলেন, করোনার মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কার করছি। অথচ পাঁচ মাস বেতন পাচ্ছি না। বর্জ্য অপসারণের সময় গ্লাভস, মাস্ক, বুট জুতা, হেলমেট ব্যবহার করার কথা থাকলেও আমাদের কিছুই নেই। শুনেছি আমাদের জন্য এগুলো বরাদ্দ হয়েছিল কিন্তু আমরা তা পাইনি। বর্তমানে বেতন না পেয়ে অনেক মানবেতর জীবন যাপন করছি। মুদি দোকানিরা আর বাকি দিতে চায় না। বাড়িওয়ালারাও বাসা থেকে তাড়িয়ে দিচ্ছে।

শ্রমিকরা জানায়, ২০২০ সালের অক্টোবর মাসে কেসিসির আউট সোর্সিংয়ের চাকরিতে যোগদান করেন। কয়েক মাস সঠিকভাবে বেতন পেলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বেতন বন্ধ। বারবার সুপারভাইজার হাফিজুল ইসলামের কাছে ধরনা দিয়েও কাজ হয়নি।

বহিরাগত শ্রমিকদের সুপারভাইজার হাফিজুল ইসলাম বলেন, বহিরাগত শ্রমিক পরিচ্ছন্নতাকর্মীরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না। শ্রমিকদের হাজিরা সংক্রান্ত একটি জটিলতার কারণে মেয়র মহোদয় তদন্ত কমিটি করেছিলেন। তদন্তের রিপোর্ট তৈরি করে মেয়র মহোদয়ের কাছে দেয়া হয়েছে। পরের দিন তিনি অসুস্থ হয়ে ঢাকায় চলে যান। তিনি খুলনায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা