সারাদেশ

রেশন বাঁচিয়ে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন মানুষের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। নিজ নিজ এলাকায় প্রতিটি টহল ইউনিট নিজেদের রেশন বাঁচিয়ে দৈনিক শতাধিক পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা দিচ্ছেন।

মঙ্গলবার (০৫ মে) সকালে নগরীর মোহরার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনীর একটি দল। ৪৪ শোরড মিসাইল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মামুনুর রশিদ এই ত্রাণ সহায়তা তদারকি করছেন। এভাবেই নিজ নিজ টহল এলাকায় অসহায় মানুষকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে সেনাবাহিনী।

২৪ পদাতিক ডিভিশন শোরড মিসাইল রেজিমেন্ট অধিনায়ক ৪৪ লে কর্নেল জি এম মামুনুর রশীদ বলেন, আমাদের নিজ নিজ দায়িত্বরত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম দেয়া হচ্ছে।

ত্রাণ সহযোগিতা দেয়ার পাশাপাশি দিনভর সেনা সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিতেও কাজ করতে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কগুলোতে রয়েছে সেনা সদস্যদের অবস্থান।

গত ২৮ মার্চ থেকে সেনাবাহিনীর ২০টি টহল টিম দু'শিফটে কাজ করছে।

সেনাবাহিনীর টহলের টিম লিডার ক্যাপ্টেন সালমান বলেন, মানুষের জটলা যেন না হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা