সারাদেশ

মেয়রের সহযোগিতায় ঘরে ঘরে ইফতার দিচ্ছে বন্ধু সংসদ

সাভার প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। কিন্তু এই সংকটকালেও থেমে নেই মানবতা। বন্ধু সংসদের কল্যাণে তারই উদাহরণ দিলো সাভারের মেয়র আলহাজ্ব আব্দুল গণি।

রবিবার (০৩ মে) পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা হিসেবে ৩০০ পরিবারের ঘরে ইফতার পৌঁছে দিয়েছে বন্ধু সংসদের সদস্যরা।

বন্ধু সংসদের মাধ্যমে সাভারের গরিব-দুস্থদের ঘরে ঘরে ইফতার ও তাদের খোঁজ খবর নিচ্ছেন সাভারের মেয়র আলহাজ্ব আব্দুল গণি।

সাভারের মেয়রের সাহায্যে প্রতি বছর রমজানেই গরিব-দুস্থদের জন্য ইফতারের আয়োজন, ধর্মীয় ও নানান সামাজিক মূলক কাজ করে বন্ধু সংসদ। করোনার এই ক্রান্তিলগ্নেও এমন মহৎ উদ্যোগ থেকে সরে যাননি তারা। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়েছেন তারা ব্যতিক্রম উদ্যোগ। এই ভাইরাস সংক্রমণ ছড়ায় বলে লোকসমাগম এড়াতে এবার করা হয়নি ইফতার মাহফিল। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে গরিব-দুস্থদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রী।

বন্ধু সংসদের সদস্য মণ্ডলীর সভাপতি মোঃ আমিরুল ইসলাম আমির বলেন, করোনার কারণে অনেকেই হয়তো এবার ইফতারের আয়োজন করছে না। কিন্তু এটা ঠিক নয়। প্রতি বারের থেকে এবার আরো অধিক পরিসরে ইফতারের আয়োজন করা উচিৎ। তবে তা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের এসব কাজ করতে হবে।

তিনি বলেন, বন্ধু সংসদ সব সময় চেষ্টা করে গরিব অসহায় মানুষদের পাঁশে দাড়াতে। মেয়রের সহযোগিতা ও বন্ধু সংসদের সামর্থ্য অনুযায়ী আমরা ৩০০ পরিবারে ইফতার পৌঁছে দিয়েছি। পরবর্তীতে তাদের আরো সহযোগিতা করার জন্য আমরা নানা পদক্ষেপ নিচ্ছি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা