সারাদেশ

লোহাগাড়ায় বৌদ্ধ মন্দিরে সশস্ত্র হামলা

চট্টগ্রাম প্রতিনিধি:

মহামারি করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রামের লোহাগাড়ায় বৌদ্ধ মন্দিরে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (০৩ মে) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা গ্রামের শান্তি বিহারে এই হামলার ঘটনা ঘটে।

সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিবিরবিলা শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত এস. ধর্মতিলক ভিক্ষু জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলতে এই নগ্ন হামলা চালানো হয়েছে।

এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন জানান, মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ও মন্দির ভাংচুর করার বিষয়টি সরেজমিন পরিদর্শন করে সত্যতা পেয়েছি। অপরদিকে মন্দির কমিটির সভাপতি জয়সেন বড়ুয়া রবিবার (০৩ মে) রাতেই মন্দির ভাংচুরের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা