সারাদেশ

মাদকাসক্ত বাবার শাস্তি চেয়ে ডিসিকে ফোন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে মাদকাসক্ত বৈদ্য নাথ পালকে ডিসির হাতে তুলে দিয়েছেন তার নিজ ছেলে দীপক পাল।

৩ মে রবিবার বিকেলে দিনাজপুর শহরের মহারাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবা বৈদ্য নাথ পালকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ডিসি মো. মাহমুদুল আলম জানান, মাদকাসক্ত বৈদ্য নাথ পালের ছেলে দীপক পাল ডিসিকে ফোন করে জানান, তার বাবা দিনে ২ থেকে ৩ বার মাদক সেবন করেন। পরিবারের পক্ষ থেকে আপত্তি করা হলে স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করেন।

ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন বৈদ্য নাথ পাল। এতে যা উপার্জন হয় পুরোটা দিয়েই মাদক সেবন করেন।

পরে জেলা প্রশাসন কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা