সারাদেশ

ঝিনাইদহে সাবেক এমপি করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি:

এবার করোনায় আক্রান্ত হলেন ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও চিকিৎসকসহ আরও সাতজন ব্যক্তি। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জন।

মঙ্গলবার (৫ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তরা হলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি, সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও একজন মেডিকেল অফিসার, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার এবং শৈলকূপা উপজেলায় দুইজন।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আজ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৩৫টি নমুনার মধ্যে সাতটি পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট প্রাপ্ত ২৮০টি নমুনার ফলাফলের মধ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ জন। এরমধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সদস্য রয়েছে ১৭ জন।

তিনি আরও জানান, আগের আক্রান্ত ব্যক্তিরা সবাই ভালো আছেন। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা