সারাদেশ

মমেকে আরও ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। মৃতদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), গফরগাঁওয়ের আজিম উদ্দিন (৪০), শিরিনা আক্তার (৬০), ঈশ্বরগঞ্জের ফরিদা (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), শেরপুর সদরের মরিয়ম (৬৫), হানিফ মিয়া (৫০), নেত্রকোনা সদরের সালমা আক্তার (৩৫), টাঙ্গাইলের সখিপুরের হাবিবুর রহমান (৪৫) ও মধুপুরের খোরশেদ আলম (৭০)।

এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের কেএম জালাল উদ্দিন (৮৭), আনোয়ারা খাতুন (৭০), সিরাজুল হক (৬০), আবুল বাশার (৬০), আবদুল কুদ্দুস (৭০), আব্দুল রাজ্জাক, (৬৫), জামালপুরের সরিষাবাড়ীর মাহফুজা খাতুন (৫০) ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার সুরাইয়া আক্তার (৩৫)।

মমেকের করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা